দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ভোলার লালমোহনে মো. আব্দুল জলিল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল জলিল ও আটক সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তার বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহিদ তার ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন। এতে শ্বাসরোধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই